বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আজ সকালেই অ্যারন ফিঞ্চকে অধিনায়ক করে এ দল ঘোষণা করেছে তারা। স্পিন ও পেইসের দুর্দান্ত মিশেলে তৈরি করা হয়েছে অস্ট্রেলিয়ার এ দল।

ব্যক্তিগত ও ইনজুরির কারণে সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরে আসেননি নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সসহ অস্ট্রেলিয়ার প্রথম সারির সাত ক্রিকেটার। তবে ইনজুরি থেকে ফিরে অধিনায়কত্ব বুঝে নিয়েছেন ফিঞ্চ।

২৩ অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে অজিদের বিশ্বকাপ মিশন। আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, জশ হেইজলউড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেইন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, মিচেল সোয়াম্পসন, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

রিজার্ভ: ড্যান ক্রিশ্চিয়ান, নেইথান এলিস, ড্যানিয়েল শামস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »