নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। যেখানে দেখা গিয়েছে ৩ বছর পর টেস্ট দলে জায়গা পেয়েছেন ডেভিড মালান।
২০১৮ সালে এই ভারতের বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরষ্কার পেলেন এই ব্যাটসম্যান।
মালানের অন্তভুক্তিতে দল থেকে বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ডম সিবলি। মূলত বাজে ফর্মের কারনেই বাদ পড়েছেন তিনি। সর্বশেষ ১৫ ইনিংসে ৩৫ রানের কোটাও পার করতে পারেননি। আর সবশেষ ১০ টেস্ট ব্যাটিং গড় মাত্র ১৯.৭৭। এ ছাড়া বাদ পড়েছেন জ্যাক ক্রলিও।
ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), মইন আলী, জিমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারেন, হাসিব হামিদ, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন, মার্ক উড।
