নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুয়ারে দাড়িয়ে কড়া নাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১৭ অক্টোবর থেকে ওমান ও আরব আমিরাতের মাটিতে বসতে চলছে সংক্ষিপ্ত ফর্মেটের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। তবে ইতিমধ্যেই বিশ্বকাপের ধামাকা শুরু হয়ে গেছে। দলগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে। বিশ্বকাপের প্রস্তুতি সরুপ একে অন্যের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করছে। প্রতিযোগিতামূলক এই টূর্নামেন্টে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না এটাই স্বাভাবিক। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিকের কাছে ফেবারিট দুই দল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়নস দল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের সর্বশেষ আসরে ( ২০১৬) শেষ ওভারের নাটকীয়তায় ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছিল ক্যারীবিয়রা। অপরদিকে ২০০৭ সালে চ্যাম্পিয়নস হয়েছিল ভারত। সর্বশেষ ফাইনাল খেলেছিল ২০১৪ সালে। এবারের আসরের আয়োজন ভারত। সম্প্রতি পারফরম্যান্স এর বিচারে এবারের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে দেখছেন দীনেশ কার্তিক।
এদিকে ফাইনালে ভারতের পাশপাশি ওয়েস্ট ইন্ডিজকে চান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তার মতে, ক্যারিবিয়ানদের সবচেয়ে পছন্দের ফরম্যাট এটি এবং তাঁদের খেলার ধরন কার্তিকের খুবই পছন্দের। যে কারণে এই আসরের ফাইনালে ভারত, ওয়েস্ট ইন্ডিজ লড়াই দেখতে মুখিয়ে আছেন তিনি।
এ প্রসঙ্গে কার্তিক বলেন, ‘আমি ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে দেখতে চাই। ভারতের পর আমার দ্বিতীয় পছন্দ অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ এবং সেটা তাদের ক্রিকেট খেলার ধরনের জন্য।’
ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ক্যারিবিয়ানদের পারফরম্যান্সে মুগ্ধ কার্তিক। তিনি মনে করেন কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলদের পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টি। আর এটাই তাদের সাফল্যের মূল রহস্য। এবারের আসরের ফাইনালে ক্যারিবিয়ানদের দেখলে খুশি হবেন কার্তিক।
তিনি বলেন, ‘আমি মনে করি তারা টি-টোয়েন্টি খুব পছন্দ করে এবং সেই কারণেই তারা সেরাটা দিতে পারে। আমি তাদেরকে ফাইনালে দেখলে খুশি হব। আমি চাই তারা বিশ্বকাপ জিতুক যদিও এটা নির্ভর করছে ফাইনালে তাদের প্রতিপক্ষ কারা থাকবে।
