নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেলেও খেলা হচ্ছে না বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। মূলত জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় সিপিএলের জন্য সাকিব অনাপত্তিপত্র বা এনওসি পাননি।
গেল বছর নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি তার। আন্তর্জাতিক সূচির কারণে এবারো হচ্ছে না তার মাঠে নামা। চলতি মাসের ২৬ তারিখ থেকে শুরু হয়ে সিপিএল শেষ হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে।
সিপিএল শুরুর আগে কর্তৃপক্ষ সবগুলো দলের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে। সাকিবকে দলে ভিড়িয়েছিল জ্যামাইকা তালাওয়াস। তবে চূড়ান্ত স্কোয়াডে সাকিবের নাম নেই।
