স্টোকসকে ফেরাতে জোর করবে না ইংল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কিছুদিন আগেই মানসিক স্বাস্থ্যের দিক বাড়তি নজর দিতে সবধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। যে কারণে সাম্প্রতিক সময়ে তাঁর অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পাচ্ছে ইংলিশরা।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুই টেস্ট হেরে ধুঁকছে জো রুটের দল। তবুও স্টোকসকে ফিরতে বাধ্য করতে চায় না ইংল্যান্ড। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিস সিলভারউড। ইংল্যান্ডের প্রধান কোচ মনে করেন, তাঁকে চাপ দেয়া ঠিক হবে না।

এ প্রসঙ্গে তিনি বলেন,’‘সত্যি বলতে এখানে নির্দিষ্ট কোন সময়সীমা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেন (স্টোকস) ও তার পরিবার ঠিক আছে। সে যখন ফিরবে তখন সে শক্তিশালী হয়েই ফিরবে। ইংল্যান্ডের হয়ে পারফর্ম করার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে। আমরা জানি সে পারবে। অবশ্যই আমি কোন উত্তরের জন্য চাপ দিচ্ছি। আমার মনে হয় না সেটা সঠিক কাজ হবে।’’

তিনি আরও বলেন,’‘তার চারপাশে মানুষ আছে, তাকে সমর্থন করছে এবং সে যখন ফেরার জন্য প্রস্তুত হবে তখন আমরা তাঁকে দুই হাতে স্বাগত জানাবো। কিন্তু তার আগ পর্যন্ত তার যতটা সমর্থন প্রয়োজন সেটা সে পাবে। আমার দিক থেকে কোন চাপ নেই। আমার মনে হয় না এই সমস্যাগুলোকে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »