নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অভিষেকের পর থেকেই বাংলাদেশের হয়ে সমানতালে ব্যাটে-বলে আলো ছড়িয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। ১৫ বছর ধরে ব্যাটে-বলে ধারাবাহিক পারফর্ম করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। যে কারণে তিনিই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
বর্তমান পরিসংখ্যান ও অর্জনের মাপকাঠিতে বলা হয়ে থাকে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, সাকিব বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এ ছাড়া আফিফ হোসেন ধ্রুব, শামিম হোসেন পাটোয়ারির মতো তরুণদের নিয়েও আশাবাদী তিনি।
এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন,’‘যদি আমাকে কয়েকটি খেলোয়াড়ের নাম বলতে হয় আমি প্রথমেই বলবো সাকিবের (সাকিব আল হাসান) নাম। সে নাম্বার ওয়ান অলরাউন্ডার, আমাদের দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এছাড়া মুশফিক (মুশফিকুর রহিম) ও মুস্তাফিজ (মুস্তাফিজুর রহমান) আছে।’’
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেন,’‘আফিফ, শামীম , সোহান এর মতো বেশ কিছু তরুণ আছে যারা নিজেদের জন্য ও দলের জন্য ভালো করছে। এই তরুণদের দিকে চোখ রাখতে হবে বলে মনে করি।”
