বিশ্বকাপের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ: রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আর বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ। যেখানে তাঁদের প্রতিপক্ষে স্কটল্যান্ড। বাছাই পর্বের বাকি দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি।

গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ হতে পারলেই কেবল মিলবে মূল পর্বে খেলার সুযোগ। যে কারণে বাংলাদেশের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এমন দাবি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন,’‘আমার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা অন্য কোন বিশ্বকাপ হোক, এমন টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আপনার যার বিপক্ষেই খেলুক না কেন সব ম্যাচই সমান। প্রথম বল থেকেই আপনাকে শীর্ষে থাকতে হবে এবং দলের প্রক্রিয়ায় মনোনিবেশ করতে হবে। তাহলে আপনি প্রতিটি ম্যাচ জিততে পারবেন।’’

এদিকে পেসারদেরও প্রশংসা করেছেন তিনি। অভিজ্ঞ এই ব্যাটসম্যান মনে করেন, বোলিং বিভাগ খুবই ভালো করছে। ব্যাটিং-বোলিং মিলিয়ে বাংলাদেশকে ভারসাম্যপূর্ণ দল দাবি করেছেন মাহমুদউল্লাহ।

তিনি বলেন,”আমি মনে করি আমাদের শক্তির জায়গা হলো অলরাউন্ডার এবং বোলিং বিভাগ। এটা বলতে হয় যে আমাদের ব্যাটিং বিভাগও ভালো। আমি মনে করি আমাদের দলে ভারসাম্য রয়েছে। বিশেষ করে ৫-৬ জন অলরাউন্ডার রয়েছে। যারা বোলিং ব্যাটিং করতে পারে। আমাদের বোলিং বিভাগ খুবই ভালো এবং এই মুহূর্তে তারা ভালো করছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »