নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ১ সেপ্টেম্বর হতে মিরপুরে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তবে তার আগেই কোভিড প্রটোকল পর্যবেক্ষণ করতে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে এসেছে দেশটির পর্যবেক্ষক দল।
দুই সদস্যের এই পর্যবেক্ষক দলে আছেন একজন কোভিড প্রটোকল ম্যানেজার এবং একজন নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশে এসে পৌঁছান তারা। বর্তমানে রাজধানীর একটি অভিজাত হোটেলে কোয়ারেন্টিন পালন করছেন তারা।
আগামী ২-৩ দিন কোয়ারেন্টিন পালন করবেন তারা। এরপর শেষ হলে তারা দুজন মাঠ ও কোভিড প্রোটকল বিষয়াদি পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন।
