প্রতিদিন অনার্স বোর্ডের দিকে তাকিয়ে থাকতেন রাহুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

লর্ডসে ব্যাটসম্যানদের সেঞ্চুরি, ইনিংসে পাঁচ উইকেট এবং টেস্টে দশ উইকেট নেয়া বোলারদের তালিকা করে রাখা হয়ে থাকে। চলতি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সেই সুযোগ নিজের করে রেখেছেন লোকেশ রাহুল। লর্ডস টেস্টের প্রথম ইনিংসেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।

যাতে করে ভারতের ১০ম ব্যাটসম্যান হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখান রাহুল। টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করলেও এখনও অস্থায়ী কাগজে নাম লিখে রেখেছে দায়িত্বে থাকা কর্মকর্তারা। সেটি স্থায়ীভাবে লেখা হয়েছে কিনা সেটা দেখার জন্য প্রতিদিন সকালে অনার্স বোর্ডের দিকে তাকিয়ে থাকতেন তিনি। ইংল্যান্ডকে ১৫১ রানে হারানোর পর এমনটাই জানিয়েছেন রাহুল।

এ প্রসঙ্গে রাহুল বলেন,’‘আমি প্রতিদিন সকালে দেখেছি যে তারা এটা স্থায়ীভাবে রেখেছে কিনা। কিন্তু তারা সেটা করেনি। এটি এখনও অস্থায়ী একটি কাগজে লিখে রাখা।তবে হ্যাঁ, এটি সত্যিই গর্ব করার মতো মুহূর্ত। সেঞ্চুরিটি ভারতের জয়ের জন্য কাজে আসায় আমি খুবই খুশি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »