টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অনেক আলোচনার পর অবশেষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রায় ৫ বছর পর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর বসতে যাচ্ছে।

এ বছর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে করোনা পরিস্থিতির কারণে এই আসর আয়োজন করা হচ্ছে মধ্যপ্রাচ্যে।সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজিত হবে ওমানে।

১৭ থেকে ২২ অক্টোবর প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার সাথে লড়বে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি।

একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং
প্রথম রাউন্ড

গ্রুপ ‘এ’ : শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া

গ্রিপ ‘বি’ : বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান

সুপার টুয়েলভ

গ্রুপ-১ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ‘অ্যা’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার-আপ

গ্রুপ-২ : ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার-আপ

একনজরে বিশ্বকাপের সূচি
প্রথম রাউন্ড

তারিখ ম্যাচ ভেন্যু
১৭ অক্টোবর ওমান বনাম পাপুয়া নিউগিনি ওমান

১৭ অক্টোবর বাংলাদেশ বনাম স্কটল্যান্ড ওমান

১৮ অক্টোবর আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস আবুধাবি

১৮ অক্টোবর শ্রীলঙ্কা বনাম নামিবিয়া আবুধাবি

১৯ অক্টোবর স্কটল্যান্ড বনাম পাপুয়া নিউগিনি ওমান

১৯ অক্টোবর ওমান বনাম বাংলাদেশ ওমান

২০ অক্টোবর নামিবিয়া বনাম নেদারল্যান্ডস আবুধাবি

২০ অক্টোবর শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড আবুধাবি

২১ অক্টোবর বাংলাদেশ বনাম পাপুয়া নিউগিনি ওমান

২১ অক্টোবর ওমান বনাম স্কটল্যান্ড ওমান

২২ অক্টোবর নামিবিয়া বনাম আয়ারল্যান্ড শারজা

২২ অক্টোবর শ্রীলঙ্কা বনাম নেদারলেন্স শারজা

সুপার টুয়েলভ, গ্রুপ-১

তারিখ ম্যাচ ভেন্যু সময় (বাংলাদেশ সময় অনুযায়ী)
২৩ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা আবুধাবি

বিকাল ৪টা
২৩ অক্টোবর ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ দুবাই রাত ৮টা

২৪ অক্টোবর এ গ্রুপের চ্যাম্পিয়ন বনাম বি গ্রুপের রানার-আপ শারজা বিকাল ৪টা

২৬ অক্টোবর দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ দুবাই বিকাল ৪টা

২৭ অক্টোবর ইংল্যান্ড বনাম বি গ্রুপের রানার-আপ আবুধাবি বিকাল ৪টা

২৮ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম এ গ্রুপের চ্যাম্পিয়ন দুবাই রাত ৮টা

২৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ বনাম বি গ্রুপের রানার আপ শারজা বিকাল ৪টা

৩০ অক্টোবর দক্ষিণ আফ্রিকা বনাম এ গ্রুপের চ্যাম্পিয়ন শারজা বিকাল ৪টা

৩০ অক্টোবর ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া দুবাই রাত ৮টা

১ নভেম্বর ইংল্যান্ড বনাম এ গ্রুপের চ্যাম্পিয়ন শারজা রাত ৮টা

২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা বনাম বি গ্রুপের রানার আপ আবুধাবি বিকাল ৪টা

৪ নভেম্বর অস্ট্রেলিয়া বনাম বি গ্রুপের রানার-আপ দুবাই বিকাল ৪টা

৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ বনাম এ গ্রুপের রানার-আপ আবুধাবি রাত ৮টা

৬ নভেম্বর অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ আবুধাবি বিকাল ৪টা

৬ নভেম্বর ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা শারজা রাত ৮টা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »