বিশ্বকাপের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বছর অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। যে কারণে টুর্নামেন্টটি সামনে রেখে সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে দেখা গেছে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

১৭ অক্টোবর দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এরপর বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষে ওমান। ১৯ অক্টোবর মাঠে নামবে এই দুই দল। ২১ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে এই দুই দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি:

১৭ অক্টোবর- বাংলাদেশ-স্কটল্যান্ড

১৯ অক্টোবর- বাংলাদেশ-ওমান

২১ অক্টোবর- বাংলাদেশ-পাপুয়া নিউগিনি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »