আইপিএলের ছাড়পত্র পেলেন স্মিথ-ওয়ার্নাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামি সেপ্টেম্বর -অক্টোবরে শুরু হবে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর বাকি অংশ। এই আসরে খেলার জন্য আর কোনো বাধা নেই স্মিথ- ওয়ার্নারদের।আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় আইপিএলের অসমাপ্ত অংশে খেলার ছাড়পত্র পেয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ফলে বিশ্বের জমজমাট এই লিগে অস্ট্রেলীয় ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দূর হয়েছে।

আইপিএলে খেলা অস্ট্রেলিয়ার ৮ ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ এবং সদ্য শেষ হওয়া বাংলাদেশ সিরিজে ছিলেন না। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাদের ফেরার কথা ছিল। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকা খেলোয়াররা হলেন- ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও ড্যানিয়েল স্যামস। তাদের মধ্যে কামিন্স ছাড়া বাকি সবাই-ই অসমাপ্ত অংশে যোগ দেবেন। কামিন্স সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিসর্জন দেবেন আইপিএলকে।

অপরদিকে আইপিএল চলার সময় অস্ট্রেলিয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু হবে। তবে শীর্ষস্থানীয় ক্রিকেটারদের যারা আইপিএলে চুক্তিবদ্ধ, তারা আইপিএলেই খেলবেন। বোর্ড তাদের দিয়েছে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তিপত্র।

 

এছাড়া আইপিএলের অসমাপ্ত অংশে অস্ট্রেলিয়া থেকে অংশ নেবেন জশ হ্যাজলউড, রিলি মেরেডিথ, ড্যান ক্রিস্টিয়ান, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, জেসন বেহরেনডর্ফ, অ্যাডাম জ্যাস্পা, অ্যান্ড্রু টাই, জশ ফিলিপ, ক্রিস লিন, ন্যাথান কোল্টার নাইল ও বেন কাটিং।

 

মহাসমারোহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হয়েছিল গত এপ্রিলে। ভারতে করোনা পরিস্থিতি নাজুক হওয়া সত্ত্বেও কঠোর বায়োবাবলে চলছিল খেলা। তবে টুর্নামেন্টের অর্ধেক শেষ হতেই জৈব সুরক্ষা বলয়ে ভাইরাস ছড়িয়ে পড়লে বিসিসিআই তড়িঘড়ি করে আইপিএল স্থগিত করে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »