নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে তালেবানরা আফগানিস্তান রাষ্ট্রক্ষমতা দখলের পর দেশটির ক্রিকেট শঙ্কায় পড়েছে। কিন্তু তালেবানরা জানিয়েছে, তারা নিজেরাও ক্রিকেটের উন্নতি চায়। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের খেলা নিয়ে কোনো সংশয় নেই।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন আফগানিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমাত হাসান। যদিও আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কয়েকদিনের মধ্যেই অনুশীলন শুরু হবে তারা।
এ প্রসঙ্গে হাসান বলেন,”হ্যা, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছি। এখানে যারা আছে তাদের নিয়ে কয়েকদিনের মধ্যেই কাবুলে অনুশীলন শুরু হবে।’’
ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে কথা বলার সময় হাসান বলেন,”আমরা সবসময় আমাদের ক্রিকেটার ও তাদের পরিবারের পাশে আছি। আমাদের পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করব। আমরা কাবুলের অফিসে পুনরায় কার্যক্রক শুরু করেছি সুতরাং চিন্তার কিছু নেই।”
