নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটের তীর্থভূমি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডস। সাদা পোশাকের ক্রিকেট লর্ডসকে যে আলাদা মর্যাদা এনে দেয়। লর্ডসে টেস্ট হচ্ছে আর কোনো উন্মাদনা হয়নি এরকম ঘটনা নেই বললেই চলে। পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকে লর্ডস টেস্টের রোমাঞ্চ এবং উত্তেজনা শেষে ম্যাচেট ফলাফল দেখবে বলে। ভারত – ইংল্যান্ডের ম্যাচটি আরও একবার প্রমান করলো সাদা পোশাকের ক্রিকেটেও রঙ ছড়ানো যায়। টান টান উত্তেজনা আর পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে সফরকারী ভারত। তবে লর্ডস হেসেছে তার শ্রেষ্ঠত্বে! সবুজ গালিচায় রঙ ছিটিয়েছে লর্ডস! লাল- সাদার মিশ্রনে গড়ে তুলেছে এক রঙিন মঞ্চ। সেই মঞ্চে অতিথি হিসেবে জায়গা করে নিয়েছে ভিরাট কোহলি এন্ড কোং!
চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে ২৭২ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত। ইংল্যান্ডের সামনে তখন কমপক্ষে ৬০ ওভারে লক্ষ্য তাড়া করার সমীকরণ ছিল। টেস্ট ক্রিকেটে এই সমীকরন মেলাতে যাওয়া বোকামি যেকোনো দলের জন্য। তবে পরাজয় এড়ানোর কাজটি তো করাই যেত। ইংল্যান্ডের পরিকল্পনা হয়তো সেটাই ছিল। কিন্তু ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা। এই খেলায় ড্রেসিংরুমের পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করতে না পারলে ফলাফল পক্ষে আসবে না এটাই স্বাভাবিক।
ম্যাচ বাঁচানোর লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় দুই পেসার জাসপ্রিত বুমরা এবং মোহাম্মদ সামির কাছে পরাস্ত হয় ইংলিশ দুই ওপেনার। দু,জনেই ফেরেন শূন্য (০) রানে। বুমরার বলে সিরাজকে ক্যাচ দিয়ে ফেরেন রঢ়ি বার্নাস ০(৪), পরের ওভারে মোহাম্মদ সামির বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন ডোমিনিক সিবলি ০(৪)। তৃতীয় উইকেটে হাসিব হামিদ এর সাথে ৪৩ রানের জুটি গড়েন জো রুট। ৪৫ বলে ৯ রান করে ইশান্ত শর্মার বলে আউট হয়ে ফেরেন হামিদ। ১৫. ৩ ওভারে দলীয় ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড।
ইংল্যান্ডের আশা হয়ে টিকে থাকেন অধিনায়ক জো রুট এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্ট। ২১.৬ ওভারে ইশান্তর বলে এলবিডব্লু হয়ে ফেরেন জনি বেয়ারস্ট ২(২৪), পরের ওভারেই প্রতিরোধ গড় জো রুটকে বিদায় করে উল্লাসে মেতে ওঠেন ভারতীয় শিবির। ৬০ বলে ৩৩ রান করে বুমরার শিকার হয়ে ফেরেন রুট। ইংল্যান্ডের টিকে থাকার স্বপ্নও যেন সেখানেই শেষ হয়ে যায়। দ্রুতই মঈন আলি ২৩(৪২), সাম কারেন ০(১) ফিরে গেলে কিছুখন লড়াই করেন জস বাটলার এবং অলি রবিনসন। শেষ দিকে মোহাম্মদ সিরাজের আঘাতে লন্ডভন্ড হয়ে যার তাদের প্রতিরোধ। ৯৬ বলে ২৫ রান করেন জস বাটলার। ৩৫ বলে ৯ রান করেছেন অলি রবিনসন। মার্ক উড ০(১) এবং জেমস আন্ডারসন ০(৩) ফিরিয়ে ভারতকে জয় এনে দেন সিরাজ। বল হাতে ভারতের হয়ে ১০.৫ ওভারে ৩২ রানে ৪ উইকেট নেন সিরাজ, ১৫ ওভারে ৩৩ রানে ৩ উইকেট শিকার করেন বুমরা, ১০ ওভারে ১৩ রানে ২ উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা।
এর আগে ২৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ১০৯.৩ ওভার ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ২৯৮ রান করেছে ভারত। চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুল ৫ (৩০), রোহিত ২১(৩৬), কোহলি ২০(৩১), চেতেশ্বর পুজারা ৪৫ (২০৬), আজিঙ্কা রাহানে ৬১ (১৪৬), রবীন্দ্র জাদেজ ৩(৫) রান করে বিদায় নেন। ১৭৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে ভারত। ইশান্ত শর্মাকে নিয়ে দিনের বাকি সময়টা নিরাপদে পার করেন উইকেট রক্ষক ব্যাটসম্যান রিশাব পান্ত।
৫ম দিনে ব্যাটিংয়ের নেমে শুরুতেই রিশাব পান্তকে হারায় ভারত। ৪৬ বলে ২২ রান করেন তিনি। এরপর ২৪ বলে ১৬ রান করে ফেরেন ইশান্ত শর্মা। ৮৯.৩ ওভারে দলীয় ১৮৯ রানে ৮ উইকেট হারায় ভারত। ভারতের লিড তখন মাত্র ১৬২ রান। সেখান থেকে ভারতকে বড় সংগ্রহ এনে দেন পেস বোলার মোহাম্মদ সামি এবং জাসপ্রিত বুমরা। ৯ম উইকেটে ১২০ বলে ৮৯ রানের জুটি গড়ে দু,জন। ইংলিশ বোলারদের ঘাম ঝড়িয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ সামি, অপর প্রান্তে দারুন এক ইনিংস খেলেছেন বুমরা। শেষ পর্যন্ত ৭০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬* রানে অপরাজিত থাকেন সামি, ৬৪ বলে ৩ চারের সাহায্যে ৩৪ রানের ইনিংস খেলেন বুমরা। ভারত পায় ২৭১ রানের বিশাল লিড। বল হাতে ইংল্যান্ডের হয়ে ১৮ ওভারে ৫১ রানে ৩ উইকেট নিয়েছেন মার্ড উড, ২ টি করে উইকেট নিয়েছেন অলি রবিনসন এবং মঈন আলি।
সংক্ষিপ্ত স্কোরঃ ভারত প্রথম ইনিংস ৩৬৪/১০(১২৬)
রোহিত ৮৩, লোকেশ ১২৯, কোহলি ৪২, পান্ত ৩৭, জাদেজা ৪০
বল হাতে জেমস আন্ডারসন ২৯-৭-৬২-৫ রবিনসন ৩৩-১০-৭৩-২, সাম কারেন ২২-২-৭২-০, উড ২৪.১-২-৯১-২, মঈন আলি ১৮-১-৫৩-১.
ইংল্যান্ড প্রথম ইনিংস ঃ ৩৯১/১০(১২৮)
বার্নাস ৪৯, রুট ১৮০*, বেয়ারস্ট ৫৭, বাটলর ২৩, মঈন আলি ২৭, বল হাতে সিরাজ ৩০-৭-৯৪-৪, সামি ২৬-৩-৯৫-২, ইশান্ত ২৪-৪-৬৯-৩।
ভারত দ্বিতীয় ইনিংস ২৯৮/৮(১০৯.৩)
রাহুল ৫, রোহিত শর্মা ২০, পূজারা ৪৫, কোহলি, ২০, রাহানে ৬১, পান্ত ২২, ইশান্ত ১৬, সামি ৫৬*, বুমরা ৩৪*
বল হাতে মার্ক উড ১৮-৪-৫১-৩, অলি রবিনসন ১৭-৬-৪৫-২মঈন আলি ২৬-১-৮৪-২, কারেন ১৮-৩-৪২-১।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ১২০/১০(৫১.৫)
হামিদ ৯, রুট ৩৩, বাটলর ২৫, মঈন ১৩, অলি রবিনসন ৯, বল হাতে সিরাজ ১০.৫-৩-৩২-৪, জাসপ্রিত বুমরা ১৫-৩-৩৩-৩, ইশান্ত শর্মা ১০-৩-১৩-৩, সামি ১০-৫-১৩-১
ফলাফল ভারত ১৫১ রানে জয়ী/ ম্যাচ লোকেশ রাহুল
নিউজক্রিকেট /রাসেল।
