নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলতি মাসের ২৪ আগস্ট ঢাকায় আসছে নিউজিল্যান্ড দল। সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল কিউইদের।
তবে তারা ম্যাচটি খেলবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।
মূলত প্রস্তুতি ম্যাচের জন্য বিকেএসপিতে আলাদা জৈব সুরক্ষা বলয় তৈরি করতে হতো বিসিবির। টিম হোটেল থেকে বিকেএসপির দূরত্ব বেশি হওয়াই ম্যাচটি বাতিল করেছে কিউইরা।
যদিও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন, জৈব সুরক্ষা বলয়ের কারণেই ম্যাচটি বাতিল করেছে তারা। অন্য বড় দলগুলোও বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে। দূরত্বকে এই ম্যাচ বাতিলের কারণ মনে করেন না বিকেএসপির প্রধান নির্বাহী।
তিনি বলেন,”আমাদের দল যখন যাবে কোন দেশ সফরে আমাদেরও লক্ষ্য থাকে প্রাকটিস ম্যাচ বা প্রাকটিসের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা। যাতে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে। তো এরকম বিষয়গুলো সবসময়ই থাকে। তাদেরকেও এমনটা প্রস্তাব দেয়া হয়েছিল।”
তিনি আরও বলেন,”যেহেতু আরেকটি বাড়তি বায়োবাবলের বিষয় আছে। আর একটা ভৈন্যুতে বায়ো বাবল তৈরি করে ম্যাচ খেলাতে হবে। তো এই বিষয়গুলোতে তারা অনাগ্রহ প্রকাশ করেছে। তারা চাচ্ছে যে যত কম চলাফেরার মাধ্যমে সিরিজটা শেষ করা যায়।”
