লর্ডস টেস্টের ফলাফল নির্ধারণ হবে শেষ দিনে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইংল্যান্ড বনাম ভারতের মধ্যেকার লর্ডস টেস্টের চতুর্থ দিন শেষে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ম্যাচের ফলাফল পেতে হলে চোখ রাখতে হবে ম্যাচের শেষ এবং ৫ম দিনে। চতুর্থ দিন শেষে ১৫৪ রানের লিড নিয়েছে ভারত। ৫ম দিনে ব্যাটিং করবে তারা। ভারতকে অল্প রানে আটকে রাখতে পারলে জয়ের জন্য লড়বে স্বাগতিকরা।

২৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ৮২ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান করেছে ভারত। চতুর্থ দিনের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ড বোলারদের কাছে। দলীয় ৫৫ রানেই ভারতের ৩ উইকেট তুলে নেয় ইংল্যান্ড। রাহুল ৫ (৩০), রোহিত ২১(৩৬), কোহলি ২০(৩১) করে বিদায় নেন। এরপর ইংলিশ বোলারদের সামনে চীনের প্রাচীর গড়ে ভারতেকে ম্যাচে ফেরান চেতেশ্বর পুজারা। এক প্রান্ত আটকে রাখেন পূজারা অপর প্রান্তে দূর্দান্ত খেলেন আজিঙ্কা রাহানে। চতুর্থ উইকেটে ২৯৭ বলে ১০০ রানের জুটি গড়েন দু’জন। ২০৬ বলে ৪ চারের সাহায্যে ৪৫ রান করে পূজারা বিদায়ে ভাঙে এই জুটি।

এরপর বেশিখন স্থায়ী হয়নি রাহানের ইনিংস। রাহানেকে ফিরিয়ে দেন মঈন আলি। ১৪৬ বলে ৫ চারের সাহায্যে ৬১ রান করেন তিনি। মঈন আলির দ্বিতীয় শিকার হয়ে প্রতিরোধ গড়ার আগেই ফিরে যান রবীন্দ্র জাদেজ ৩(৫)। ১৭৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে ভারত। ইশান্ত শর্মাকে নিয়ে দিনের বাকি সময়টা নিরাপদে পার করেন উইকেট রক্ষক ব্যাটসম্যান রিশাব পান্ত। ২৯ বলে ১৪* রানে অপরাজিত আছেন তিনি। অপর প্রান্তে ১০ বলে ৪ রান নিয়ে ব্যাট করবেন ইশান্ত। বল হাতে ইংল্যান্ডের হয়ে ৪০ রানে ৩ উইকেট নিয়েছেন মার্ড উড, ৫২ রানে ২ টি উইকেট নিয়েছেন মঈন আলি।

সংক্ষিপ্ত স্কোরঃ ভারত প্রথম ইনিংস ৩৬৪/১০(১২৬)
রোহিত ৮৩, লোকেশ ১২৯, কোহলি ৪২, পান্ত ৩৭, জাদেজা ৪০
বল হাতে জেমস আন্ডারসন ২৯-৭-৬২-৫ রবিনসন ৩৩-১০-৭৩-২, সাম কারেন ২২-২-৭২-০, উড ২৪.১-২-৯১-২, মঈন আলি ১৮-১-৫৩-১.

ইংল্যান্ড প্রথম ইনিংস ঃ ৩৯১/১০(১২৮)
বার্নাস ৪৯, রুট ১৮০*, বেয়ারস্ট ৫৭, বাটলর ২৩, মঈন আলি ২৭, বল হাতে সিরাজ ৩০-৭-৯৪-৪, সামি ২৬-৩-৯৫-২, ইশান্ত ২৪-৪-৬৯-৩।

ভারত দ্বিতীয় ইনিংস ৪র্থ দওন শেষে ১৮১/৬(৮২)
রাহুল ৫, রোহিত শর্মা ২০, পূজারা ৪৫, কোহলি, ২০, রাহানে ৬১, পান্ত ১৪*
বল হাতে মার্ক উড ১৪-৩-৪০-৩, মঈন আলি ২০-১-৫২-২, কারেন ১৫-৩-৩০-১।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »