নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কয়দিন আগেই নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে সময় ম্যাচ শুরুর সময় জানায়নি বিসিবি।
আজ সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন এই সিরিজের সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৪টায়। এমনটাই পরিকল্পনা রয়েছে তাদের।
তিনি বলেন,”এখন পর্যন্ত আমাদের যে পরিকল্পনা রয়েছে…যেহেতু নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের সময়ের একটি ব্যবধান রয়েছে এবং নিউজিল্যান্ডের দর্শকদের একটা ব্যাপার রয়েছে। সবকিছু বিবেচনা করে আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি। সম্ভবত ৪টার দিকে আমাদের খেলা শুরু করার পরিকল্পনা রয়েছে।”
