জ্যামাইকা টেস্টে ১ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে রোমাঞ্চ আর উত্তেজনাকর ম্যাচে ১ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের দেওয়া রানের টার্গেট তারা করতে নেমে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় স্বাগতিকরা। ২ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

চতুর্থ ইনিংসে পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৬ রানেই টপ অর্ডারের তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শাহীন শাহ আফ্রিদির তোপে ক্রেইগ ব্রাথওয়েট ২(১৭), কাইরন পাওয়েল ৪(৫), এনকুমা বোনার ৫(২১) ফিরে যান। এরপর চতুর্থ উইকেটে রোস্টন চেজ এবং জারমাইন ব্লাকউড এর ব্যাটে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। ৫৬ বলে ২২ রান করা চেজের বিদায়ে ভাঙে ৬৮ রানের জুটি।দ্রুতই ফিরে যান কাইল মায়ারস। দলীয় ৯২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এরপর বেশিখন থাকতে পারেন নি ব্লাকউড, এবং জেসন হোল্ডার।৭৮ বলে ১০ চারের সাহায্যে সর্বোচ্চ ৫৫ রান করেছেন ব্লাকউড। ব্লাকউডের বিদায়ে বিপদ বারে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে।

১১৪ রানে ৭ উইকেট হারানো ওয়েস্টকে পথ দেখান কেমার রোচ, ৫২ বলে ৩০ রান করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন রোচ। ১৩ বলে ২ রানে অপরাজিত থাকেন জায়ডেন সেলিস। বল হাতে পাকিস্তানের হয়ে ৫০ রানে ৪ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি, ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন হাসান আলি, ২৯ রানে ২ উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ।

প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২১৭ রানের লিডের বিপরীতে খেলতে নেমে ২৫৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩৬ রানের লিড পায় স্বাগতিকরা।

৩৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। প্রথম ইনিংসের মতোই ব্যাটিং বিপর্যয়ে পরে পাকিস্তান। আবিদ আলি ৩৪(৬৬), আজাহার আলী ২৩(৬০), বাবর আজম ৫৫(১৬০), মোহাম্মদ রিজওয়ান ৩০(৬৩), ফাহিম আশরাফ ২০(৯২), হাসান আলি ২৮(২৬) রানের ইনিংস খেলেছেন। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৫.৪ ওভার বল করে ৫৫ রানে ৫ উইকেট নিয়েছেন জায়ডেম সেলিস। ১৯ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন কেমার রোচ।

 

সংক্ষিপ্ত স্কোরঃ পাকিস্তান প্রথম ইনিংসঃ২১৭/১০(৭০.৩)
বাট ১১, আবিদ ৯, আজাহার আলী ১৭, বাবর ৩০, ফাওয়াদ ৫৬, রিজওয়ান ২৩, আশরাফ ৪৪, বল হাতে কেমার রোচ ১৬-৪-৪৭-২, জায়ডেন সেলিস ১৬-৩-৭০-৩, জেসন হোল্ডার ১৫.৩-৩-২৬-৩।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসঃ ২৫৩/১০(৮৯.৪)
ব্রাথওয়েট ৯৭*, পাওয়েল ০, বুনার ০, চেজ ২১* ব্লাকউড ২২, হোল্ডার ৫৮, ডি সিলভা ২১, রোচ ১৩
বল হাতে মোহাম্মদ আব্বাস ২২ -৯-৪৩-৩, আফ্রিদি ২১.৪-৬-৫৯-২, আশরাফ ১৪-৬-৩৭-১, হাসান আলি ১৯-৪-৫৪-১.

পাকিস্তান দ্বিতীয় ইনিংসঃ ২০৩/১০(৮৩.৪)
আবিদ আলি ৩৪, আজাহার আলী ২৩, বাবর ৫৫, রিজওয়ান ৩০, ফাহিম ২০, হাসান আলি ২৮, বল হাতে জায়ডেন সেলিস ১৫.৪-৩-৫৫-৫, কেমার রোচ ১৯-৮-৩০-৩, মায়ারস ১৫-৫-৩৩-১, হোল্ডার ১৮-৬-৩৬-১.

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস ১৬৮/৯(৫৬.৫)
চেজ ২২, ব্লাকউড ৫৫, হোল্ডার ১৬, ডি সিলভা ১৩, রোচ ৩০* বল হাতে আফ্রিদি ১৭-৪-৫০-৪, হাসান আলি ১৬.৫-৫-৩৭-৩, ফাহিম আশরাফ ৮-১-২৯-২

ফলাফল ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে জয়ী/ ম্যাচ সেরা জায়ডেন সেলিস।

নিউজক্রিকেট/ রাসেল।।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »