ইংল্যান্ডের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ভারতীয়দের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

লর্ডসে চলছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। তবে দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় ইংলিশ ক্রিকেটারদের জুতা দিয়ে বল মাড়াতে দেখে বল টেম্পারিংয়ের অভিযোগ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও দর্শকরা।

ইংলিশরা পা দিয়ে বল মাড়াচ্ছেন এমন দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। দেখা যায় বলের ওপর তাদের জুতার স্পাইকের দাগ পড়েছে। পা দিয়ে বল মাড়ানোর এই ছবি মুহূর্তেই ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে দেন ভারতীয় সমর্থকরা।

সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ এবং সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সরাসরিই প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা বল টেম্পারিং করছেন কিনা। আকাশ প্রশ্ন করেন, “বল টেম্পারিং, এহ?”

শেবাগও সরাসরিই বল টেম্পারিংয়ের অভিযোগ করেছেন। তিনি লেখেন,”এসব কী হচ্ছে? ইংল্যান্ড কী বল টেম্পারিং করছে নাকি কোভিডের জন্য সুরক্ষা ব্যবস্থা?”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »