স্থগিত হলো অজিদের বিপক্ষে আফগানদের সিরিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের মাটিতে সিরিজ খেলার কথা ছিলো অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ তবে করোনার কারণে সেটি সম্ভব হচ্চে না। করোনাই নয় আরব আমিরাতে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় ভারতের মাটিতে সিরিজ আয়োজনে দুই বোর্ডই সমঝোতায় আসতে পারেননি। তবে পরবর্তীতে এই সিরিজ সুযোগ অনুযায়ী আয়োজন করা যেতে পারে বলে বলেছেন তারা।

মূলত বিশ্বকাপের ভেন্যু বদলে যাওয়ায় এই সিরিজটি স্থগিত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। দুই দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে বিশ্বকাপের ভেন্যু বদল ও কোয়ারেন্টাইন জটিলতার কারণেই সিরিজটি স্থগিত করতে বাধ্য হয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়েছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে সরে যাওয়ায় কোয়ারেন্টাইন ও সফর জটিলতার কথা মাথায় রেখেই ক্রিকেট অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড সিরিজটি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’

তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড চিন্তা করছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে।

তারা বলেছে, ‘যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে সরে গেছে। তাই আফগান ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সম্ভাবনা খুঁজে দেখছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »