এই সিরিজে পুরোনো মুস্তাফিজকেই দেখেছেন মার্শ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরে স্লো-টার্নিং উইকেট থাকায় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের রান তুলতে ঘাম ছুটিয়েছে ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। তার কাটার আর স্লোয়ারে পরাস্ত হতে দেখা গেছে ম্যাথু ওয়েড-মিচেল মার্শদের।

তার বোলিংয়ের চিত্র কেউ যেন বুঝতেই পারেননি। তাই তো অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচ এমনকি সাবেকদের মুখে ঝড়েছে মুস্তাফিজের প্রশংসা।

সিরিজ চলাকালীন ফিজের বোলিং নাকি বাঁহাতি রশিদ খানের মতো লেগেছিল ড্যান ক্রিশ্চিয়ানের কাছে। অ্যাস্টন অ্যাগার বলেছিলেন, ফিজের কাটার যুগান্তকারী। এবার তাদের সঙ্গে যোগ দিলেন মার্শ।

বাংলাদেশ সিরিজে অজিদের সেরা এই ব্যাটসম্যান জানালেন, মুস্তাফিজকে নাকি তার মনে হয়েছে সেই পুরোনে মুস্তাফিজের মতো।

দেশের এক ইংরেজি দৈনিককে তিনি বলেন,”কাঁধের ইনজুরির আগে তার যে ফর্ম ছিল মনে হচ্ছে সে তার সেই পুরোনো ফর্মে ফিরে পেয়েছে। ক্যারিয়ারের সেরা সময়ে তার মুখোমুখি হওয়া অত্যন্ত কঠিন।”

তিনি আরো বলেন,”তার বোলিং বৈচিত্রের এবং কয়েকটি ডেলিভারির জন্য সে অবিশ্বাস্য একজন বোলার। সে অসাধারণ বোলিং করেছে এবং আমরা তাকে একটি দুর্দান্ত সিরিজের জন্য সাধুবাদ জানাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »