আফগানিস্তানের ‘তিনটি’ স্টেডিয়াম দখলে নিল তালেবান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

তালেবান অভ্যুত্থানের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অংশ নেওয়া প্রায় অনিশ্চিত হয়ে গেছে। পর্যায়ক্রমে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তালেবান। কান্দাহার, গজনি দখলের পর রাজধানী কাবুলের দিকে এগিয়ে যাচ্ছে তালেবান।

জানা যায়, আফগানিস্তানের ছয়টি প্রধান ক্রিকেট স্টেডিয়ামের তিনটিই ইতোমধ্যে দখল করে নিয়েছে তালেবান। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অংশ নেওয়া নিয়ে শঙ্কা তৈরী হয়েছে।

বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করতে বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল রশিদ খানদের। কিন্তু তালেবান আগ্রাসনে বিশ্বকাপের প্রস্তুতি ব্যাহত হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »