দর্শকদের কুরুচিপূর্ণ আচরণের শিকার হয়েছেন রাহুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

লর্ডস টেস্টে শতক হাঁকিয়ে দলের মুখে হাসি ফুটিয়েছিলেন লোকেশ রাহুল। তবে গতকাল শনিবার (১৪ আগস্ট) লোকেশ রাহুলকে মনে কষ্ট নিতে হয়েছে দর্শকদের আচরণে। ইংল্যান্ড ও ভারতের মধ্যকার লর্ডস টেস্টে স্বাগতিক দর্শক কুরুচিপূর্ণ আচরণের শিকার হয়েছেন ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ইংলিশদের প্রথম ইনিংসের ৬৯তম ওভারে বল করছিলেন মোহাম্মদ শামি, স্ট্রাইকে ছিলেন জো রুট। এ সময় থার্ড ম্যানে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন রাহুল। এ সময় রাহুলকে উদ্দেশ্য করে স্বাগতিক দর্শকরা শ্যাম্পেনের বোতলের ছিপি ছুঁড়তে থাকেন। রাহুল অধিনায়ক বিরাট কোহলির দিকে ইশারা করলে বিষয়টি টিভি ক্যামেরাসহ সবার দৃষ্টিগোচর হয়।

এরপরই ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকে। রাহুল যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করলেও মেজাজ হারান কোহলি। ইশারায় তিনি রাহুলকে বলছিলেন, তিনি যেন দর্শকদের দিকে ছিপিগুলো ছুঁড়ে মারেন। রাহুল অবশ্য তা করেননি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »