নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিটে ডাক পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করা স্পিনার তানভীর ও ইমরানুজ্জামান। যদিও এই দলের বেশিরভাগ ক্রিকেটারই অনূর্দ্ধ-১৯ দল থেকে সুযোগ পেয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করে এই ইউনিটে জায়গা পেয়েছেন ইমরানুজ্জামান। এ ছাড়া বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিদান পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম। তবে এই দলে জায়গা হয়নি মৃত্যুঞ্জয় চৌধুরি ও অভিষেক দাসের।
আগামি ১৯ আগস্ট থেকে শুরু হচ্ছে হাই পারফরম্যান্স ইউনিটের ক্যাম্প। এই ক্যাম্পের জন্য ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা হয়েছে। ক্যাম্পটি হবে চট্রগ্রামে। এখানে এইচপি দল একটা টেস্ট খেলতে পারে। ২, ৪, ৬ সেপ্টেম্বর হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ এবং চারদিনের ম্যাচ শুরু হবে ৯ সেপ্টেমবর থেকে।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘চট্টগ্রামে আমাদের দুটি দল যাচ্ছে, একটা ‘এ’ দল, আরেকটা এইচপি। ‘এ’ দলে জাতীয় দলের টেস্টে খেলোয়াড়রা যাবে। যারা লাল বলের ক্রিকেট খেলে। ওখানে আমরা একটা সিরিজ আয়োজন করেছি এইচপি আর ‘এ’ দলের।’
হাই পারফরম্যান্স স্কোয়াড-
ব্যাটসম্যান- তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৈহিদ হৃদয়, আনিসুল ইসলাম।
উইকেটরক্ষক- ইমরানুজ্জামান ইমরান, আকবর আলী।
স্পিনার-মিনহাজুল আবেদীন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, রিশাদ হোসেন।
পেসার- শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরি সাগর, রেজাউর রহমান রাজা ও রুহেল মিয়া।
