আফ্রিকা নয় বিশ্বকাপে নামিবিয়ার হয়ে খেলবেন উইজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নামিবিয়া দলটির হয়ে খেলতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ডেভিড উইজকে। এই বিষয়টি নিশ্চিত করেছেন নামিবিয়ার প্রধান কোচ পিরে ডি ব্রুইন।

দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ছয়টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি খেলেছেন উইজ। দুই ফরম্যাট মিলিয়ে ১৯৪ রানের পাশাপাশি নিয়েছেন ৩৩ উইকেট। ২০১৭ সালে সাসেক্সের হয়ে তিন বছর খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এরপর থেকেই জাতীয় দলের বিবেচনার বাইরে চলে যান তিনি।

তবে বর্তমানে নামিবিয়ার হয়ে খেলতে কোনো বাধা নেই উইজের। তার বাবার জন্মস্থান ছিল নামিবিয়াতে। ফলে দলটির হয়ে খেলার জন্য নতুন করে নাগরিকত্বের কোনো প্রয়োজন নেই তার।

নামিবিয়ার প্রধান কোচ ডি ব্রুইন এ প্রসঙ্গে বলেছেন,”ডেভিডের বাবা এখানে জন্মগ্রহণ করেছিল। তাই নামিবিয়ার হয়ে খেলতে তার কোনো বাধা নেই। সে এখন টি-টোয়েন্টি ব্লাস্টে খেলছে ইংল্যান্ডে। এরপর সে বিশ্বকাপে খেলতে পারবে। আমি এর জন্য দারুণ উন্মুখ।”

এই কোচ আরও বলেন,”তার দল সাসেক্স কোয়ার্টার ফাইনালে খেলবে। আমি অবশ্যই দেখবো সে কেমন করে। কিন্তু আমি আশাবাদী সেখান।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »