নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ সফরে এসে টাইগারদের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছে সফরকারী অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে এটিই অস্ট্রেলিয়ার প্রথম সিরিজ হার।
এমন হারের পর কন্ডিশন নিয়ে ক্রিকেটারদের ধারণা না থাকা এবং নিজেদের স্কিলের প্রয়োগ করতে না পারাকে দায়ী করেছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ক মনে করেন, অস্ট্রেলিয়ার উপমহাদেশের কন্ডিশন নিয়ে ধারণা কম সেটি নিয়ে অনেক কাজ করতে হবে।
টেস্ট অধিনায়ক টিম পেইনের সঙ্গে আলাপকালে পন্টিং বলেন,”এই কন্ডিশনে আমাদের জানাশোনার স্বল্পতা এবং স্কিলের ঘাটতির কারণে আমরা আবারও ব্যর্থ হয়েছি। আমার যতদূর মনে পড়ে, লম্বা সময় ধরেই এটা অস্ট্রেলিয়ার ক্রিকেটের বড় দুর্বলতা। বেশির ভাগ সময়ই আমাদের টেস্টে ভুগতে হয়েছে।’’
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক আরও বলেন,’‘যদিও শ্রীলঙ্কায় ও ভারতে আমরা সাদা বলের ক্রিকেটে লড়াই করার পথ খুঁজে পেয়েছিলাম। বাংলাদেশে বিপক্ষে সিরিজ হার প্রমাণ করে যে অস্ট্রেলিয়ার ক্রিকেটে যতটা গভীরতা থাকা উচিত তার ধারেকাছে নেই। এই বিষয়গুলো।”
