লর্ডসে এখনই শেষ দেখছেন না অ্যান্ডারসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

জসপ্রিত বুহমরাহকে সাজঘরে ফিরিয়ে সাধারণ উদযাপনে মাতেন জেমস অ্যান্ডারসন। লর্ডস টেস্টে এটি ছিল তাঁর পঞ্চম উইকেট। আর সবমিলিয়ে ক্যারিয়ারে ৩১তম বারের মতো ৫ উইকেটের স্বাদ নেন অ্যান্ডারসন।

বয়স বাড়লেও পারফরম্যান্সে এখনও ভাটা পড়েনি অভিজ্ঞ এই পেসারের। লর্ডসে সপ্তমবারের মতো ৫ উইকেট নেয়ার পর দ্বিতীয় দিন শেষে অ্যান্ডারসন জানিয়েছেন, লর্ডসে এটাই শেষ নয়।

এ প্রসঙ্গে ডানহাতি এই পেসার বলেন,’‘অবশ্যই লর্ডসে আমার জন্য এমন কিছু রয়েছে যা খুবই বিশেষ। এটা শুধু আমার থেকে সেরাটা বের করে আনতে মনে হয়েছিল। গেল কয়েকবার আমি এখানে যখন এসেছি তখন আপনারা মনে করেছেন এখানে এটাই আমার শেষ। এই কারণে আপনারা ভালো পারফরম্যান্স চেয়েছেন।’’

অ্যান্ডারসন আরও বলেন,’‘এই জায়গায় আমার অভিষেক হয়েছিল। এখানে আমি প্রথমবার পাঁচ উইকেট পেয়েছিলাম। এখানে সাতবার (৫ উইকেট), এটা দারুণ ব্যাপার। আমি জানি না এটা কিভাবে করেছি। আমার মন হয় এখানে এটাই আমার শেষ নয়। অনার্স বোর্ডে এবারই শেষ নয়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »