নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষে ৩৪ রানের লিড পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২১৭ রানের লিডের বিপরীতে খেলতে নেমে শেষ শেসনে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করে মাত্র ৪ ওভার। স্কোর বোর্ডো ২ রান তুলতেই ২ উইকেট হারায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় দিনে ক্রেইগ ব্রাথওয়েট এর ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা।
তৃতীয় উইকেটে রোস্টন চেজের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন ব্রাথওয়েট। ৫১ বলে ২১ রান করেন চেজ, এরপর জারমাইন ব্লাকউডের সঙ্গে ৪৯ রানের আরও একটি জুটি গড়েন ব্রাথওয়েট। ৫৪ বলে ২২ রান করে ব্লাকউডের বিদায়ে ভাঙে এই জুটি। ৩৭.১ ওভারে দলীয় ১০০ রানে তাকে ফিরিয়ে দেন শাহীন শাহ আফ্রিদি, পরের বলেই ফিরে যান কাইল মায়ারস ০(১)।
১০০ রানে ৫ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে ফেরান জেসন হোল্ডার এবং ক্রেইগ ব্রাথওয়েট এর ৯৬ রানের ৬ষ্ঠ উইকেট জুটি। ১০৮ বলে ১০ চারের সাহায্যে ৫৮ রান করে ফেরেন হোল্ডার। দলীয় ২২১ রানে ৭ম উইকেট হিসাবে রান আউট হয়ে ফেরেন ক্রেইগ ব্রাথওয়েট। ফেরার আগে ২২১ বলে ১২ চারে ৯৭ রানে দূর্দান্ত এক ইনিংস খেলেছেন ব্রাথওয়েট। ৬২ বলে ২০ রান করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪ রানের লিড এনে দেন উইকেট রক্ষক ব্যাটসম্যান জসুয়া ডি সিলভা। ওয়েস্ট ইন্ডিজের শেষ ভরসা হিসাবে উইকেট রয়েছেন জসুয়া। বল হাতে পাকিস্তানের হয়ে ৪২ রানে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস, ৫৯ রানে ২ উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি।
সংক্ষিপ্ত স্কোরঃ পাকিস্তান প্রথম ইনিংসঃ২১৭/১০(৭০.৩)
বাট ১১, আবিদ ৯, আজাহার আলী ১৭, বাবর ৩০, ফাওয়াদ ৫৬, রিজওয়ান ২৩, আশরাফ ৪৪, বল হাতে কেমার রোচ ১৬-৪-৪৭-২, জায়ডেন সেলিস ১৬-৩-৭০-৩, জেসন হোল্ডার ১৫.৩-৩-২৬-৩।
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শেষে ২৫২/৮(৮৭)
ব্রাথওয়েট ৯৭*, পাওয়েল ০, বুনার ০, চেজ ২১* ব্লাকউড ২২, হোল্ডার ৫৮, ডি সিলভা ২০*
বল হাতে মোহাম্মদ আব্বাস ২১ -৯-৪২-৩, আফ্রিদি ২০-৫-৫৯-২, আশরাফ ১৪-৬-৩৭-১, হাসান আলি ১৯-৪-৫৪-১
নিউজক্রিকেট/ রাসেল।।
