দ্বিতীয় দিন শেষে ভারত থেকে ২৪৫ রানে পিছিয়ে ইংল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে ইংল্যান্ড। ভারতের থেকে এখনও ২৪৫ রান পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।

লর্ডসে টস হেরে আগে ব্যাটিং করে ৯০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৬ রানে প্রথম দিন শেষ করেছিল ভারত। দ্বিতীয় দিনের প্রথম ওভারেই সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলকে ১২৯(২৫০) ফিরিয়ে দেন অলি রবিনসন। পরের ওভারেই আঘাত হানেন জেমস আন্ডারসন। তিনি ফিরিয়ে দেন আজিঙ্কা রাহানেকে ১(২৩)। এরপর বরিন্দ্র জাদেজাকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন রিশাব পান্ত। ৫৮ বলে ৩৭ রান করা পান্তকে ফেরান মার্ক উড। প্রথম সেশনে ২৬ ওভার ব্যাটিং করে ৭০ রান তুলতেই ৪ উইকেট হারায় ভারত।

৩৪৬/৭ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত। দ্বিতীয় সেশনে নেমে বেশিখন স্থায়ী হয়নি ভারতের ইনিংস। রবিন্দ্র জাদেজা প্রতিরোধ ভেঙে ভারতকে অলআউট করার কাজটা সহজ করেন মার্ক উড। ফেরার আগে ১২০ বলে ৩ চারে ৪০ রান করেন জাদেজা। ভারত থামে ৩৬৪ রানে। ইংল্যান্ডের হয়ে ৬২ রানে ৫ উইকেট নিয়েছেন জেমস আন্ডারসন, ৭৩ রানে ২ উইকেট নিয়েছেন রবিনসন, ৯১ রানে ২ উইকেট নিয়েছেন মার্ক উড।

ভারতের দেওয়া ৩৬৪ রানের লিডের বিপরীতে খেলতে নেমে ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে ইংল্যান্ড। মোহাম্মদ সিরাজের তোপে পরে দলীয় ২৩ রানেই ২ উইকেট হারায় ইংল্যান্ড। ইনিংসের ১৫ তম ওভারের ২য় এবং তৃতীয় বলে ফিরে যান ডোমিনিক সিবলি ১১(৪৪) এবং হাসিব হামিদ ০(১)। এরপর রঢ়ি বার্নাস এবং জো রুট এর ব্যাটে বিপর্যয় এড়ায় ইংল্যান্ড। তৃতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়েন দুজন। ১৩৬ বলে ৭ চারে ৪৯ রান করা বার্নাসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মোহাম্মদ সামি।

বাকি সময়টা নিরাপদে পার করেছেন জো রুট এবং জনি বেয়ারস্ট। ৭৫ বলে ৪৮* রান নিয়ে উইকেটে রয়েছেন জো রুট। অপর প্রান্তে ১৭ বলে ৬ * রানে অপরাজিত আছেন জনি বেয়ারস্ট। ভারতের হয়ে ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। ২২ রানে ১ উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি।

সংক্ষিপ্ত স্কোরঃ ভারত প্রথম ইনিংস ৩৬৪/১০(১২৬)
রোহিত ৮৩, লোকেশ ১২৯, কোহলি ৪২, পান্ত ৩৭, জাদেজা ৪০
বল হাতে জেমস আন্ডারসন ২৯-৭-৬২-৫ রবিনসন ৩৩-১০-৭৩-২, সাম কারেন ২২-২-৭২-০, উড ২৪.১-২-৯১-২, মঈন আলি ১৮-১-৫৩-১.

ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষে ঃ ১১৩/৩(৪৫)
বার্নাস ৪৯, সিবলি ১১, হামিদ ০, রুট ৪৮*, বেয়ারস্ট ৬* বল হাতে সিরাজ ১৩-৪-৩৪-২, সামি ৮-২-২২-১

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »