যেকোনো কন্ডিশনেই আমির সেরা বোলার- গিবস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গেল বছরের শেষের দিকে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মোহাম্মদ আমির। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আমির নিয়মিত খেলছেন ঘরোয়া টুর্নামেন্টে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলেন করাচি কিংসের হয়ে। সেই দলের প্রধান কোচ হার্শেল গিবস জানিয়েছেন আমির একজন অবিশ্বাস্য প্রতিদ্বন্দী।

গিবস করাচির হয়ে কোচিং করানোর সুবাদে খুব কাছ থেকে দেখেছেন আমিরকে। তার মতে আমির সব ম্যাচের তার সেরাটা দিয়ে খেলার চেষ্টা করে এবং তিনি মনে করেন আমির নিজের বোলিংয়ের প্রতি বেশ আত্মবিশ্বাসী যা তাকে সফলতা এনে দেয়।

আমির প্রসঙ্গে গিবস বলেন,”সে একজন অসাধারণ বোলার। আমি তার সম্পর্কে জানি। অবশ্য আমি আনেক বছর আগে তার বিপক্ষে খেলেছি। আমি সবসময় তাকে বিশেষ কিছু ভাবতাম। সে কয়েক বছর ধরে বকঠিন সময় পার করেছে। তার বোলিং কারিশমা কোনো ব্যাটসম্যান ধরতে পারে না। সে একজন অবিশ্বাস্য প্রতিদ্বন্দী। করাচি কিংসে আমি দেখেছি সে তার বোলিং নিয়ে কতটা আত্মবিশ্বাসী। প্রত্যেক ম্যাচেই সে তার ১২০ শতাংশ দিয়ে খেলে।’’

২০১৬ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেটে ফেরেন আমির। এরপর থেকে নিয়মিতই বল হাতে পারফর্ম করে যাচ্ছেন তিনি। গিবসের কাছে আমির খুবই পেশাদার ক্রিকেটার।

এই কোচ বলেন,”আপনি দেখবেন ক্রিকেটের প্রতি আপনি তার কতটা দৃঢ়তা। যেকোনো কন্ডিশনে সে দক্ষ বোলার। তার সেরাটা দিতে কোনো অনুপ্রেরণা দরকার হয় না। সে খুবই পেশাদার ক্রিকেটার। সে তার সেরাটাই দলকে দেয়। সে দলকে অনেক কিছু দিয়েছে, তাকে শুভকামনা ও সম্মান জানাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »