টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বড় পরিবর্তন করার সুযোগ বাংলাদেশের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটে র‍্যাংকিং তালিকার তলানিতে গিয়েছিল বাংলাদেশ। তবে, সাম্প্রতিক সময়ে বেশ কিছু সাফল্যে আশায় র‍্যাংকিংয়ে উত্থানের সুযোগ এসেছে। এবং, এটা হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী সিরিজেই।

জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের রেটিং পয়েন্ট বৃদ্ধি পেলেও র‍্যাংকিংয়ে উন্নতি হয়নি। অর্থাৎ, এখনও আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান দশম।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই সিরিজ জিতলে বাংলাদেশ র‍্যাংকিংয়ে নিশ্চিতভাবেই এগিয়ে যাবে। এবং র্যাংকিং তালিকায় বড় একটি দাপ এগিয়ে যাবে টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে যদি ৫-০ ব্যবধানে জিততে পারে বাংলাদেশ। তবে টাইগারদের রেটিং পয়েন্ট বেড়ে ১৪ তে অবস্থান করবে। বর্তমানে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলের রেটিং ২৩৪। অর্থাৎ, কিউইরা হোয়াইটওয়াশ হলে বাংলাদেশের রেটিং বেড়ে হবে ২৪৮। ২৪৮ রেটিং পয়েন্ট পেলে বাংলাদেশ উঠে আসবে র‍্যাংকিংয়ের পঞ্চম স্থানে।

হোয়াইটওয়াশ হলে চারে নেমে যেতে হবে নিউজিল্যান্ডকে, যারা এখন অবস্থান করছে তৃতীয় স্থানে। বর্তমানে নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ২৬৩। হোয়াইটওয়াশ হলে রেটিং পয়েন্ট কমে হবে ২৫০। বর্তমানে র‍্যাংকিংয়ের চতুর্থ স্থানে অবস্থান করছে পাকিস্তান, কিউইদের অবনমন হলে যারা তৃতীয় স্থানে উত্থিত হবে।

নিউজিল্যান্ড জাতীয় দল বাংলাদেশে পা রাখবে ২৪ আগস্ট। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচেরই ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সিরিজের প্রতিটি ম্যাচই হবে দিবারাত্রির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »