ক্যারিয়ারের ইতি টানলেন চাঁদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের অনূর্দ্ধ-১৯ দলের শিরোপা জয়ী অধিনায়ক উন্মুখ চাঁদ। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার সেঞ্চুরিতেই ৬ উইকেটের হয়ে অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে ভার‍ত। তার ১১১ রানের হার না মানা ইনিংস ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নেয়। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুযোগ পেয়ে উদ্ভোধনী ম্যাচের প্রথম বলেই বোল্ড হন চাঁদ।

এরপর ধীরে ধীরে ক্যারিয়ারে বিপর্যয় দেখতে থাকেন তিনি। ক্যারিয়ারে নিজেকে হারিয়ে খুজছিলেন। আইপিএলের পর বাদ পড়েন ভারত এ দল থেকেও। সম্প্রতি তিনি আমেরিকা গেলে সাবেক পাকিস্তানি ক্রিকেটার সামি আসলাম এক সাক্ষাৎকারে বলেন উন্মুখ আমেরিকার হয়ে ক্রিকেট খেলবেন।

সেই সাক্ষাৎকারে সামি আরও জানিয়েছেন, শুধুই উন্মুখই নয়, ভারত অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারও যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন। তবে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন উন্মুখ। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে কেবলই ছুটি কাটাতে গিয়েছিলেন।

এ প্রসঙ্গে উন্মুখ বলেন, ‘আমেরিকায় গিয়েছিলাম আমার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, ব্যাট-বল নিয়েও সামান্য অনুশীলন করতে নেমে পড়েছিলাম। কিন্তু কোনও লিগের সঙ্গে সই করিনি। এটা শুধুমাত্র অবসরকালীন সফর ছাড়া আর কিছু নয়।’

২৮ বছর বয়সেই ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। আমেরিকার হয়ে ক্রিকেট খেলতে দেখা যাবে কিনা তাকে সেটা সময়ই বলে দিবে। তবে একসময় বেশ সম্ভবনাময় ক্রিকেটার ভাবা হলেও নিজেকে ধরে রাখতে পারেননি উন্মুখ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »