বাংলাদেশকে ফেবারিট মানছেন গিবস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামি অক্টোবরেই পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। এদিকে ইতিমধ্যেই বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানো শুরু করেছে ক্রিকেট বোর্ডগুলো। তবে বিশ্বকাপের আগে শিরোপা জয়ের দৌড়ে কারা আছেন সে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে হচ্ছে ব্যাপক আলোচনা। এই তালিকায় যুক্ত হলেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার হার্শেল গিবস।

আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর, যা শেষ হবে ১৪ নভেম্বর। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজিত হবে ওমানে। বিশ্বকাপে সুপার টুয়েলভের খেলার আগে বাংলাদেশকে খেলতে হবে প্রথম রাউন্ড। সেই রাউন্ডে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে ৮টি দল। বাংলাদেশ ছাড়াও টেস্ট খেলুড়ে দেশের মধ্য থেকে শ্রীলঙ্কাকেও খেলতে হবে প্রথম রাউন্ডে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দৌড়ে বাংলাদেশও রয়েছে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হার্শেল গিবস। ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে এই তালিকায় তিনি রেখেছেন বাংলাদেশকেও।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে গিবস জানান, এশিয়ার পিচ কন্ডিশন, ওয়েদার ও দলগুলোর সামর্থ্য বিবেচনায় এশিয়ার দলগুলোকেই এগিয়ে রাখছেন গিবস।

তিনি বলেন, ‘আমি অবশ্যই বলব ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের কথা। আপনি বলতে পারবেন না, শ্রীলঙ্কাও জিতে জেতে পারে, এমনকি বাংলাদেশও। তবে সবচেয়ে এগিয়ে রাখব পাকিস্তান, ভারত ও ইংল্যান্ডকে। এটা নির্ভর করছে কন্ডিশন কেমন হবে তার ওপর।’

টি-টোয়েন্টির জায়ান্ট ওয়েস্ট ইন্ডিজকে এই তালিকায় রাখেননি গিবস। তিনি মনে করেন এই স্পিন উইকেটে ক্যারিবিয়ানরা দাপট দেখাতে পারবে না।

তার ভাষায়, ‘পাকিস্তান আনপ্রেডিক্টেবল, যেকোনো কিছুই হতে পারে। হ্যাঁ, ভারত ও ইংল্যান্ড শক্ত প্রতিপক্ষ। তবে উইকেটের ওপরও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। যদি উইকেট টার্নিং হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজ এতটা ভয়ংকর হবে না। কারণ তারা চায় বল সোজা ব্যাটে আসুক। তারা এমন উইকেট চায় যেখানে টার্ন হবে না। স্পিন থাকলে ওয়েস্ট ইন্ডিজের সুযোগ নেই বলে মনে করেন গিবস।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »