বিশ্বকাপের আগে আর মাঠে নামা হচ্ছে না ফিঞ্চের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কিছুদিন আগেই মেলবোর্নে হাঁটুর অস্ত্রপচার করিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বর্তমানে চোট থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন তিনি। তবে মাঠে ফিরতে এখনো ৮-থেকে ১০ সপ্তাহ সময় লাগবে তার। অর্থাৎ চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাঠে ফেরা হচ্ছে না ফিঞ্চের।

চোটের কারণে বাংলাদেশ সফরের সময় দলের সঙ্গে ছিলেন না তিনি। উইন্ডিজ থেকে ফিরে গিয়ে মেলবোর্নে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে ছিলেন ফিঞ্চ। এরপর সেখানে তাঁর হাঁটুর অস্ত্রপচার সফলভাবে সম্পন্ন হয়।

এক অফিসিয়াল বিবৃতিতে ফিঞ্চের অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই বিবৃতিতে বলা হয়,’‘অস্ত্রপচারের পর পুরোপুরি সেরে উঠতে ফিঞ্চের ৮-১০ সপ্তাহ সময় লেগে যাবে। আমরা আশা করছি সে অক্টোবরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দলের হয়ে মাঠে নামতে পারবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »