নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বলা হয় বিরাট কোহলিকে। তবে সর্বশেষ টেস্টের ৪৭ ইনিংস ধরে সেঞ্চুরিহীন থাকায় সমালোচিত হচ্ছেন তিনি। এমন সমালোচনার সময় ব্যাট করতে নামেন লর্ডসে। তবে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তিনি।
গতকাল সাবলীল ব্যাটিং করতে থাকা ডানহাতি এই ব্যাটসম্যানকে ভুল করতে বাধ্য করেন পেসার অলিভার রবিনসন। তাঁর অফ স্টাম্পের একটু বাইরের ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেন সাজঘরে ফেরেন কোহলি। ভারতের অধিনায়ককে ফিরিয়ে ম্যাচ শেষে রবিনসন জানিয়েছেন, এটাই তাঁর সবচেয়ে ‘বড় উইকেট’।
লর্ডস টেস্টের প্রথম দিন শেষে এ প্রসঙ্গে রবিনসন বলেন,’‘বিরাট সম্ভবত আমার সবচেয়ে বড় উইকেট। এটির জন্য আমি অনেক খুশি। সত্যি এটি দারুণ একটি মুহূর্ত।’’
কোহলিকে আউট করার পরিকল্পনা নিয়ে ডানহাতি এই পেসার বলেন,”ব্যাক অব লেংথে তাঁকে চতুর্থ-পঞ্চম স্টাম্পে বোলিং করার পরিকল্পনা ছিল। সৌভাগ্যবশত পরিকল্পনাটা কাজে লেগেছে।”
