রোহিতের চোখে রাহুলের লর্ডসের সেঞ্চুরিই সেরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

লোকেশ রাহুল ক্যারিয়ারে মোট ছয় সেঞ্চুরির পাঁচটিই করেছেন জ্যামাইকা, কলম্বো, সিডনি, ওভাল এবং সর্বশেষ লর্ডসে। প্রথম দিন শেষে উইকেটে অপরাজিত রয়েছেন ১২৭ রানে। তার সম্পূর্ণ ব্যাটিং দেখেছেন রোহিত শর্মা। তবে সেটি দেখেও তৃপ্তি পেয়েছেন রোহিত। ম্যাচ শেষে জানিয়েছেন, তাঁর দেখা রাহুলের এটা সেরা ইনিংস।

তরুণ শুভমন গিল পায়ের ইনজুরিতে আর মায়াঙ্ক আগারওয়াল খেলতে পারেননি এই টেস্টে যে কারণে কপাল খোলে রাহুলের। দীর্ঘদিন পর সুযোগ পেয়ে সেটি লুফে নিতে ভুল করেননি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ডানহাতি ওপেনার রাহুলের এই সেঞ্চুরিটি মনে ধরেছে রোহিতের। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের দাবি, তিনি রাহুলের যতগুলো ইনিংস দেখেছেন তার মধ্যে এটি সেরা।

এ প্রসঙ্গে তিনি বলেন,”এটি আমার দেখা রাহুলের সেরা ইনিংস। আমি মনে করি আজকের দিনটা তার ছিল এবং সে যথাযথ ব্যবহার করেছে।’’

পুরো ইনিংসেই তার ব্যাট ছিল সাবলীল। যদিও শুরুর দিকে অনেকটা ধীরগতিতে রান তুলেছেন রাহুল।

তাঁর ব্যাটিং প্রসঙ্গে রোহিত বলেন,”আমি মনে করি সে প্রথম বল থেকেই ছন্দে ছিল এবং এভাবেই খেলেই দিন শেষ করেছে। কোনো সময়ই সে দ্বিধায় ভোগেনি বা খুব বেশি ভাবেনি, সে তার পছন্দ মতো খেলেছে। যখন আপনি নিজের সিদ্ধান্ত অনুযায়ী খেলবেন এবং আপনার আত্মবিশ্বাস থাকবে, তখন আপনি অবশ্যই সফল হবেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »