শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা প্রোটিয়াদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমার নেতৃত্বে ঘোষিত এই ওয়ানডে দলে নেই কুইন্টন ডি কক, ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডির মত তারকা ক্রিকেটার।

এই সিরিজে ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ওয়ানডের তিনটি লড়াই হবে আগামী ২, ৪ ও ৭ সেপ্টেম্বর। সংক্ষিপ্ত সংস্করণের এই ম্যাচ তিনটি মাঠে গড়াবে ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, ডুয়াইন প্রিটোরিয়াস, তাবরাইজ শামসি, র‍্যাসি ফন ডার ডুসেন, জুনিয়র ডালা, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, ইয়ানেমান মালান, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, অ্যান্ডিলে ফেহশুকাইয়ো, কাইল ভেরেইন, লিজাড উইলিয়ামস।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়র্ন ফরটান, বিউরান হেনড্রিকস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, র‍্যাসি ফন ডান ডুসেন, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, সিসান্ডা মাগালা, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, ডুয়াইন প্রিটোরিয়াস, লিজাড উইলিয়ামস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »