জ্যামাইকা টেস্টে পাকিস্তানের পর বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে পাকিস্তান। এই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পরে পাকিস্তান। মাত্র ২১৭ রানেই অলআউট হয়েছে সফরকারিরা। পাকিস্তানের পর বিপর্যয়ে পরেছে ওয়েস্ট ইন্ডিজও। মাত্র ২ রানেই দুই উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

জ্যানাইকার সাবিনা পার্কে টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ২৭ রানেই দুই উইকেট হারায় পাকিস্তান। ইমরান বাট ১১(২৬) এবং আবিদ আলি ৯(২১) করে ফেরেন। এরপর পাকিস্তানের বিপর্যয় সামাল দেন বাবর আজম এবং আজাহার আলী। বাবরের সাথে ৪৭ রানের জুটি গড়ে ৩১.২ ওভারে দলীয় ৬৮ রানে ফেরেন আজাহার আলী ১৭(৭৯)। পরের ওভারেই ফিরে যান বাবর আজম ৩০(৬৪)।

৬৮ রানে ৪ উইকেট হারানো পাকিস্তানকে লড়াইয়ে ফেরান ফাওয়াদ আলম। মোহাম্মদ রিজওয়ান এর সাথে ৩৩ এবং ফাহিম আশরাফ এর সঙ্গে ৮৬ রানের জুটি গড়েন ফাওয়াদ। ৩০ বলে ২৩ রান করেছেন রিজওয়ান, ৬৬ বলে ৮ চারে ৪৪ রান করেছেন ৪৪ রান। ১১৭ বলে ৬ চারের সাহায্যে সর্বোচ্চ ৫৬ রান করেছেন ফাওয়াদ আলম। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট করে নিয়েছেন জেসন হোল্ডার এবং জায়ডেন সেলিস, ২ উইকেট নিয়েছেন কেমার রোচ।

পাকিস্তানের দেওয়া ২১৭ রানের লিডের বিপরীতে খেলতে নেমে দলীয় ২ রানেই দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসে তৃতীয় ওভারে পরপর দুই বলে ২ উইকেট তুলে নেন মোহাম্মদ আব্বাস। কাইরন পাওয়েল ০(৬) এবং এনকুমা বোনার ০(১) রানে ফেরেন। ক্রেইগ ব্রাথওয়েট ১(১১) এবং রোস্টন চেজ ০(৬) রানে ব্যাট করছেন। পাকিস্তানের হয়ে ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস।

সংক্ষিপ্ত স্কোরঃ পাকিস্তান ২১৭/১০(৭০.৩)
বাট ১১, আবিদ ৯, আজাহার আলী ১৭, বাবর ৩০, ফাওয়াদ ৫৬, রিজওয়ান ২৩, আশরাফ ৪৪, বল হাতে কেমার রোচ ১৬-৪-৪৭-২, জায়ডেন সেলিস ১৬-৩-৭০-৩, জেসন হোল্ডার ১৫.৩-৩-২৬-৩।

ওয়েস্ট ইন্ডিজ ২/২(৪)
ব্রাথওয়েট ১*, পাওয়েল ০, বুনার ০, চেজ ০*
বল হাতে মোহাম্মদ আব্বাস ২-২-০-২।

নিউজক্রিকেট/ রাসেল।।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »