প্রথম দিন শেষে লর্ডস টেস্টে এগিয়ে ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে প্রথম দিনে এগিয়ে রয়েছে ভারত। প্রথম দিনে বৃষ্টি বাধার পরেও ৯০ ওভার খেলা হয়েছে। আগে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ২৭৬ রানে দিন শেষ করেছে ভারত।

লর্ডসে টস জিতে ভারতীয় দলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। ওপেনিং জুটিতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। একপ্রান্তে আক্রমনাত্মক ব্যাটিং করেন রোহিত শর্মা। অপর প্রান্তে সাবধানি শুরু করেন লোকেশ। ইনিংসে ৪৩ ওভারে রোহিতকে ফিরিয়ে ১২৬ রানের জুটি ভাঙেন জেমস আন্ডারসন। ফেরার আগে ১৪৫ বলে ১১ চার ও ১ ছক্কায় ৮৩ রানের দূর্দান্ত ইনিংস খেলেছেন রোহিত।

রোহিতের বিদায়ের পর বেশিখন স্থায়ী হতে পারেন নি চেতেশ্বর পুজারা। দলীয় ১৫০ রানে পূজারাকে ৯(২৩) ফেরান আন্ডারসন। এরপর তৃতীয় উইকেটে ভিরাট কোহলিকে নিয়ে আরও একটি লম্বা পার্টনারশি উপহার দেন লোকেশ রাহুল। কোহলির সঙ্গে ২০৪ বলে ১১৭ রানের জুটি গড়েন। ধৈর্যশীল ব্যাটিংয়ে ২১২ বলে মার্ক উডকে চার হাঁকিয়ে নিজ ক্যারিয়ারের ৬ষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নেন লোকেশ রাহুল। অপরপ্রান্তে ১০৩ বলে ৪২ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি। কোহলি ফিরে গেলেও ২৪৮ বলে ১২ চার ও ১ ছক্কায় ১২৭* রানে অপরাজিত আছেন রাহুল। ২২ বলে ১ ীান নিয়ে ব্যাট জরছেন কোহলি। ইংল্যান্ডের হয়ে ২টি উইকেট নিয়েছেন জেমস আন্ডারসন, এবং ১ উইকেট নিয়েছেন অলি রবিনসন।

সংক্ষিপ্ত স্কোরঃ ভারত ২৭৬/৩(৯০)
রোহিত ৮৩, লোকেশ ১২৭*, কোহলি ৪২, রাহানে ১*
বল হাতে জেমস আন্ডারসন ২০-৪-৫২-২, রবিনসন ২৩-৭-৪৭-১, সাম কারেন ১৮-১-৫৮-০, উড ১৬-১-৬৬-০, মঈন আলি ১৩-১-৪০-০

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »