সাকিবের নাম ব্যবহার করে প্রতারণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানের নাম ব্যবহার করে ‘নন ফঞ্জিবল টোকেন’ নামক এক ডিজিটাল কন্টেন্টের ব্যবসায় করছে বলে অভিযোগ পাওয়া যায়। তবে এটির সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবেই সাকিব জড়িত নেই বলেও জানান।

এ ব্যাপারে খবর পাওয়া মাত্রই সাকিব নিজের ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে টুইট করে জানান এটি একটা প্রতারণা চক্রের কাজ। তার নাম ব্যবহার করে প্রতিষ্ঠানটি কাজ করলেও এর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। এমনকি ক্রেতাদেরকেও এ ব্যাপারে সতর্ক থাকতে বলেন তিনি।

সাকিব লিখেছেন, ‘আমি এদের আমার ছবি বা নাম ব্যবহার করে এনএফটিতে কার্ড বিক্রির অনুমোদন দেইনি। এটা প্রতারণা। অনুগ্রহ করে ওদের কাছ থেকে কিছু ক্রয় করবেন না। আমি শীঘ্রই আমাদের অফিসিয়াল এনএফটি ঘোষণা করব।’

এদিকে এই খবর জানার পর সাকিব ভক্ত-সমর্থকরাও বেশ ক্ষুব্ধ হয়েছেন কোম্পানির প্রতি। এমনকি অনেকেই মামলা করবেন বলেও শোনা যায়। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে ১২ দিনের ছুটিতে পরিবারের সাথে সময় কাটাতে আমেরিকায় অবস্থান করছেন সাকিব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »