আমি মাঠকর্মী নই, মাঠ প্রস্তুত করতে পারবো না- ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টাইগারদের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরে উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

কন্ডিশনের সুবিধা নিয়ে অজিদের এইভাবে ধরাশায়ী করা নিয়েও আলোচনা সমালোচনাও নেহাত কম হয়নি। তবে টাইগারদের গুরু রাসেল ডমিঙ্গো উইকেটের ব্যাপারে মাথা ঘামাতে নারাজ। উইকেট নিয়ে কোন অভিযোগ নেই এই প্রোটিয়া কোচের। কিউই সিরিজে আদর্শ উইকেট কামনা করলেও উইকেটের পুরো ব্যাপারটি মাঠ কর্মীদের হাতে ছেড়ে দিচ্ছেন তিনি।

সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি সিরিজে উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ডমিঙ্গো বাহিনী। উইকেট নিয়ে অজিরা ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছিল সিরিজ শেষে। অজিদের অসন্তোষ প্রকাশের ব্যপারে রাসেল ডমিঙ্গো বলেন: আমি মাঠকর্মী নই। আমি মাঠ প্রস্তুত করতে পারব না, এটা আমার কাজ না। আমি আশা রাখতে পারি ভালো উইকেটের।

নিউজিল্যান্ড সিরিজে ডমিঙ্গোর পছন্দ স্পোর্টিং উইকেট। এই ব্যাপারে ডমিঙ্গো জানান,”আপনি কোন উইকেটে খেলছেন তার ওপর রান নির্ভর করে। জিম্বাবুয়েতে ২০০ রান তাড়া করাও কঠিন নয়। জানি বড় রান করতে হবে, কিন্তু সেটা ভালো উইকেটে। নিউজিল্যান্ড সিরিজে ভালো উইকেট প্রত্যাশা করছি। সিম মুভমেন্ট আছে এমন উইকেট এখানে পাব না জানি। ব্যাটসম্যানদের জন্য রানবান্ধব উইকেট চাই।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »