নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ে সফরে টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক আফ্রিকান ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স। এরপর ব্যক্তিগত কারণে বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজে থাকতে পারেননি এই দক্ষিণ আফ্রিকান।
তবে নিউজিল্যান্ড সিরিজে আবারও বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফো জানিয়েছে প্রিন্সের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২২ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে।
২০২২ সালের অক্টোবর নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই সময় পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন প্রিন্স।
