নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ডের সদ্য ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে নেই আসন্ন বিশ্বকাপ দলের কোনো সদস্য। কেন উইলিয়ামসরা ভিন্ন সুযোগ কাজে না লাগানোয় বেশ অবাক বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
বিশ্বকাপ স্কোয়াডে আছেন, এমন একজন ক্রিকেটারও আসবেন না বাংলাদেশ সফরে।ডমিঙ্গো বেশ অবাক নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তে।
যদিও কিউইদের হালকাভাবে দেখতে নারাজ তিনি। ডমিঙ্গো বলেন,’‘নিউজিল্যান্ডের স্কোয়াড দেখে আমি কিছুটা অবাক হয়েছি। তবে নিউজিল্যান্ডে এখন প্রচুর ভালো ক্রিকেটার রয়েছে। তাদের অনেক ক্রিকেটার আইপিএলে খেলে। তারা কাকে কাকে বাংলাদেশে পাঠাচ্ছে এটা দেখে আমি অবাক নই। অবাক লাগছে এটা দেখে যে বাংলাদেশে যারা খেলবে তাদের কেউ বিশ্বকাপে খেলবে না। এখানকার কন্ডিশন বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো হত।’’
ডমিঙ্গোর বিশ্বাস, ঘরের মাঠের ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখলে নিউজিল্যান্ডকে সিরিজ হারাবে বাংলাদেশ।
এ বিষয়ে ড়মিঙ্গো বলেন,’‘আমরা দেশের মাটিতে খেলছি, ভালো খেলছি। আমরা অনুভব করি নিউজিল্যান্ডকে হারাতে পারব। তবে নিশ্চিত করতে হবে আমরা যেন ভালো খেলি। এসব সিরিজ থেকে যেকোনো প্রতিপক্ষকে হারানোর আত্মবিশ্বাস নেওয়ার আছে। ক্রিকেটে আত্মবিশ্বাস খুবই জরুরী। জানি টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের এখনও অনেক বিভাগে উন্নতি করার আছে।”
