নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল ১০ই আগস্ট জানা যায় কাফ ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন স্টুয়ার্ট ব্রড। এর একদিন পেরুতে না পেরুতেই জানা গেল আবার ইনুজরি সমস্যায় ভুগছেন জেমস অ্যান্ডারসন।
যে কারণে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অ্যান্ডারসনকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফলে দীর্ঘ ১৪ বছর পর এই দুই অভিজ্ঞ পেসারকে ছাড়া খেলতে নামবে ইংল্যান্ড। সর্বশেষ এই দুজনকে ছাড়া ইংল্যান্ড টেস্ট খেলেছিল ২০০৭ সালে।
জানা গেছে ‘কোয়ার্ড ইনজুরি’তে ভুগছেন অ্যান্ডারসন। টিম ম্যানেজমেন্ট চাইবে হয়তো অ্যান্ডারসনকে বিশ্রাম দিতে।
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ দ্বিতীয় টেস্টের আগে অ্যান্ডারসনকে খেলানোর ঝুঁকি নেবে না ইংল্যান্ড। এমনিতেই ইনজুরি সমস্যায় জর্জরিত দলটি। ইনুজুরির কারণে নেই জফরা আর্চার।
