নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ সামারাবিরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ দলের সাবেক ব্যাটিং কোচ থিলান সামারাবিরাকে কিউই দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আসন্ন এই বাংলাদেশ সফর দিয়েই নিউজিল্যান্ডের সঙ্গে যাত্রা শুরু করবেন সাবেক এই লঙ্কান ক্রিকেটার।

বাংলাদেশ সফরের পর পাকিস্তান সফরে যাবে কিউইরা। এরপর তারা ভারত সফর করবে। অক্টোবরে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূলত এমন ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই নিয়োগ দেয়া হয়েছে সামারাবিরাকে।

ব্যাটিং কোচ হওয়ার আগে নিউজিল্যান্ড টেস্ট দলের সাপোর্টিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন সামারাবিরা। এবার পূর্ণকালিন কোচ হিসেবেই নিউজিল্যান্ড দলের সঙ্গে যুক্ত হচ্ছেন শ্রীলঙ্কার সাবেক এই ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার হয়ে ৮১টি টেস্ট ও ৫৩টি ওয়ানডে ম্যাচে খেলেছে সামারাবিরা। যথাক্রমে করেছেন ৫ হাজার ৪৬২ ও ৮৬২ রান। ২০১৩ সালে ক্রিকেট ক্যারিয়ার শেষ করে কোচিংয়ে মনোযোগ দিয়েছিলেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »