সাকিবদের বিশ্রাম দিতেই ইংল্যান্ড সিরিজ পিছিয়েছে বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

রিয়াদ-সাকিবদের বিশ্রাম দিতেই নাকি ইংলিশদের বিপক্ষে থাকা সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ পিছিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির টানা সিরিজে ক্রিকেটারদের দম ফেলবার যেনো সুযোগ ছিলো না। তার টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপের আগে সবাইকে কিছু সময় বিশ্রামে রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এমন খবরই গণমাধ্যমকে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

জিম্বাবুয়ের পর গেলো অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে আবারো পাঁচ টি-টোয়েন্টি। সব মিলিয়ে বায়োবাবলে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ক্রিকেটাররা। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিসিবির এমন সিদ্ধান্ত।

বুধবার মিপুরে সংবাদমাধ্যমকে নিজামউদ্দিন বলেন, ‘আপনারা ইতোমধ্যে দেখেছেন ইংল্যান্ড সিরিজটা আমরা রিশিডিউল করেছি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে। মূলত মানসিক বলেন বা শারীরিক, খেলোয়াড়দের বিশ্রাম দিতেই আমরা এই গ্যাপটা বের করেছি।’

গেলো বছর করোনার হানায় সিরিজ স্থগিত হলেও বায়োবাবল পদ্ধতি অবলম্বন করে পুনরায় সিরিজ শুরু করে ক্রিকেট বোর্ডগুলো। সেই পন্থায় বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে মাঠে খেলা ফেরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মতো ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি।

টানা এতো সিরিজ খেললে শারীরিক এবং মানসিকভাবে খেলোয়াড়েরা বিপর্যস্ত হতে পারেন বলেই দুই বোর্ডের সমঝোতায় এই সিরিজটি পুনঃনির্ধারণ করা হয়েছে বলে জানান নিজাম।

নিজামউদ্দিন জানালেন, ‘আপনারা জানেন করোনা পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেট দিয়ে আমরা খেলায় ফিরে আসি। এবং পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে আসে, এরপর আমাদের দল নিউজিল্যান্ড যায়, সেখান থেকে এসে শ্রীলঙ্কায় যায় এরপর আমরা আবার শ্রীলঙ্কাকে হোস্ট করি এবং তারপরেই দল চলে যায় জিম্বাবুয়েতে, সেখান থেকে এসেই জয়েন করে অস্ট্রেলিয়া সিরিজে। এরপর নিউজিল্যান্ড সিরিজ আছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »