চাটার্ড ফ্লাইটে নয়, কিউইরা আসবে কমার্শিয়াল ফ্লাইটে!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টাইগারদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের ২৪ তারিখ বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। অজিদের মতো চাটার্ড ফ্লাইটে নয়, কিউয়ীরা আসবে কমার্শিয়াল ফ্লাইটে! এমনটাই নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।

করোনার এই ক্রান্তিলগ্নে কিউয়ীদের চাটার্ড ফ্লাইট ব্যবহার না করে কমার্শিয়াল ফ্লাইটে আসার বিষয়টি অবাক করেছে সবাইকে। তবে বিমানবন্দর থেকে কিউয়ীদের হোটেল অব্দী নিরাপদে ও জনসমাগম ছাড়া পৌঁছানোর সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করে রেখেছে বিসিবি।
আজ (বুধবার) গণমাধ্যমের সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেনবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।

এই প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন, ‘একটা আলাদা বিষয় তো থাকবেই।অস্ট্রেলিয়া যখন এসেছিল তখন তারা চাটার্ড ফ্লাইটে এসেছিল, তারা কমার্শিলায় ফ্লাইট বা রেগুলার ফ্লাইট ব্যবহার করেনি। তারা বিশেষ ভাবে চেয়েছিল যেন স্বল্প মানুষের সংস্পর্শে থেকে বিমানবন্দর থেকে হোটেলে আসতে। তবে নিউজিল্যান্ড যেহেতু ভিন্নভাবে আসছে, তাই তাদের ক্ষেত্রে বিষয়টা আগের মতো হবে না। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করছি স্বাস্থ ঝুঁকি এড়িয়ে সল্প সংখ্যক মানুষের সংস্পর্শে রেখে বিমানবন্দরের কার্যক্রম দ্রুত শেষ করে,ওদের নিরাপদে হোটেলে নিয়ে আসতে।

উল্লেখ্য, সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে টম লাথামের নেতৃত্বে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজের মূল লড়াই শুরুর আগে বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে নিউজিল্যান্ডের। আগামী ১ সেপ্টেম্বর প্রথম টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে  ৫ ম্যাচের এই টি-টুয়েন্টি সিরিজ।এরপর আগামী ৩,৫,৮ ও ১০ তারিখ সিরিজের বাকী ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, সিরিজের সব গুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অফ ক্রিকেট মিরপুরে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »