বাংলাদেশের উদযাপনের ভিডিও পোস্টে ক্ষুব্ধ ল্যাঙ্গার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ এ সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। তবে বাংলাদেশের বিপক্ষে বাজে ভাবে সিরিজ হারের পর মোটেও স্বস্তিতে নেই অজিরা। এরই মধ্যে বাংলাদেশের সিরিজ জয়ের উদযাপনের ভিডিও অস্ট্রেলিয়ার ক্রিকেটে ওয়েবসাইট থেকে পাবলিশ করায় ক্ষেপেছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। এরই মধ্যে টাইগারদের সিরিজ জয়ের উদযাপনের ভিডিও নিয়ে তোলপাড় বেধে গেছে অজি শিবিরে। প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার ঝগড়া বাধিয়ে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটের দুই কর্মীর সঙ্গে।

প্রথম তিন ম্যাচেই সিরিজ নিজেদের আধিপত্যতে নেয় টাইগাররা। এরপর পূর্বের জিম্বাবুয়ে সিরিজের মতো ড্রেসিং রুমে ‘আমরা করবো জয়’ গানে মেতে উঠে বাংলাদেশ দলের খেলোয়াড় সহ কোচিং স্টাফ। এই উদযাপক অস্ট্রেলিয়ার ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটে পাবলিশ করাতেই মূলত চটেছেন ল্যাঙ্গার ও টিম ম্যানেজার গাভিন ডোভি। দুইজনেই তাদের ওয়েবসাইট কর্মীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যম। বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে এসেছিলেন ‘ক্রিকেট ডটকম ডট এইউ’র দুই কর্মী।

বাংলাদেশের দলের জয়ের উযাপনের ভিডিও অজিদের ওয়েবসাইটে প্রকাশ করা মোটেও উচিত হয়নি বলে দুই কর্মীর সাথে বাগড়া বাধান তারা। ম্যানেজার ডোভির সাথে এই প্রসঙ্গে একাত্মতা প্রকাশ করেন ল্যাঙ্গার। এমন ঘটনা অস্ট্রেলিয়া দলের মধ্যে যেতেও সময় লাগেনি। এর ফলে বিব্রতকর মুহূর্তের মধ্যে পড়েন বাংলাদেশ সফররত ক্রিকেটাররা।

এই বিষয়ে অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের সঙ্গে কথা বলেছেন ডোভি। তিনি বলেন, ‘দলের পরিবেশ যথেষ্ট ভালো ছিল। এটিকে অন্যভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। পুরো বিষয়টিই ছিল এক ধরনের খোলামেলা আলোচনা। এমন আলোচনা দলের মধ্যে, খেলোয়াড়, কর্মকর্তা বা অন্যান্য কর্মীর মধ্যে হতেই পারে।’

তিনি আরো বলেন, ‘হ্যাঁ, বিষয়টিতে আমাদের মতে পার্থক্য ছিল এবং এ মতপার্থক্যের বিষয়টি আমরা মেনে নিয়েছি। তবে এটি এমন একটা আলোচনা ছিল, যেটি লোকচক্ষুর আড়ালেই হওয়া উচিত ছিল। আমি বিষয়টির দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে তুলে নিচ্ছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »