নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজকে সামনে রেখে এককভাবে অনুশীলন শুরু করেছেন মুশফিকুর রহিম।অস্ট্রেলিয়া সিরিজ শেষ করে দলের বাকীরা পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন।এইদিকে কিউয়ীদের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের আগে হোম অফ ক্রিকেটের ইন্ডোরের নেটে ব্যস্ত সময় পার করছেন মুশফিক।
জৈব সুরক্ষা বলয়ের বাধ্যকতার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টুয়েন্টি সিরিজ মিস করেছেন মুশফিক। মা-বাবার অসুস্থতার জন্য জিম্বাবুয়ে সফরের মাঝপথে চলে আসতে হয়েছিল দেশে। দেশে ফেরার পর অজিদের দেওয়া সুরক্ষা বলয়ের হিসেবনিকেশ না মেলায়, অজিদের আপত্তির মুখে পড়ে শেষ অব্দী ঘরের মাঠে সিরিজ খেলা হয়নি মুশির। অজিদের বিপক্ষে দুর্দান্ত এই সিরিজ মিস করার আক্ষেপ থেকে কিউয়ীদের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজ খেলতে মুখিয়ে আছেন মিস্টার ডিপেন্ড্যাবল।
সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন কিউয়ী সিরিজ দিয়ে আবারো ক্রিকেটে ফিরবেন মুশফিক। কিউয়ীদের বিপক্ষে ভাল করতে মিরপুরে একা একা অনুশীলন করে নিজেকে প্রস্তুত করছেন মুশফিক।
