আইসিসির জুলাইয়ের সেরা খেলোয়াড় সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আন্তর্জাতিক ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করতে প্রতি মাসের সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করার প্রক্রিয়া চালু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সর্বশেষ সেখানে জুলাই মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

সাকিবের সঙ্গে সেরা হওয়ার দৌড়ে ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র। তবে তাঁদেরকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির মাসের সেরা ক্রিকেটার হলেন সাকিব।

আইসিসির মাসের সেরা সেরা ক্রিকেটার হওয়ায় উচ্ছ্বসিত এই টাইগার অলরাউন্ডার। এ প্রসঙ্গে সাকিব বলেন,’‘আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া খুবই দারুণ ব্যাপার। এই মাসে অনেকেই অসাধারণ পারফরম্যান্স করেছে এবং এ কারণেই এটা আমার কাছে বিশেষ কিছু। আমি তৃপ্তি ও সন্তুষ্টি পাই যখন দলের জয়ে অবদান রকাহতে পারি এবং গত কয়েক সপ্তাহে আমি দলের জন্য অবদান রাখতে পেরে দারুণ আনন্দিত।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »